সনেট: স্বাধীনতা || শিমুল হোসেন শূন্য || সাহিত্য নির্যাস
স্বাধীনতা জালিমের নৃপাসন আগুনে পুড়িয়ে স্বাধীনতা; বিস্ফোরন ঘটে চলো তুমি যতো আছে শোষণীয়, তা সব কুঁড়িয়ে স্বাধীনতা; মুক্ত করো শোষিতের ভূমি। মজলুম পুড়ে লয় পুঁজিপতি হাসে ধরণীর ছায়া তলে অগ্নিশিখা জ্বলে অথচ পৃথিবী চলে তাহাদের চাষে ইস্পাত শিকল-বেড়ি তবু বাঁধা গলে। লক্ষ কোটি মানুষেরা হাহাকার করে নির্যাতনে পিষে মারে প্রভু ক্ষণে ক্ষণে রক্তাক্ত ভূলোক জুড়ে বিষাক্ত সমরে মুক্তির বাসনা কাঁদে হৃদয় গহনে। স্বাধীনতা তুমি ভাঙো জালিমের হাত সর্বত্র শান্তি ছড়াক, কাটুক সংঘাত। অন্ত্যমিল- কখকখ:গঘগঘ:ঙচঙচ:ছছ রচনাকাল: ১০।০৬।২০২০ ইং