ছড়া: ছেলের মুখের কথা || শিমুল হোসেন শূন্য || সাহিত্য নির্যাস
মা যে অনেক দুঃখ করে
কান্নার জলে আঁখি ভরে
ব্যথায় ভাঙে বুক'টা,কোথায় গেলে যাবে ব্যথা
ছেলের মুখে ফুটবে কথা
আসবে মনে সুখ'টা।
বয়স ছেলের আড়াইবছর
মায়ের মনে সয় না সবর
মা বলে সে ডাকবে,
আদর করে কোলে তুলে
সকল ব্যথার পাহাড় ভুলে
মিষ্টি করে হাসবে।
মন খারাপে রাত কাটে না
মা'য়ের চোখে ঘুম ধরে না
বালিশ চেপে কাঁদে,
হাজার কথার গল্প জমায়
একদিন ঠিকই ডাকবে আমায়
সোনার মানিক চাঁদে।
একটু কোন সাপোর্ট পেলে
মাঝে মাঝে দাঁড়ায় ছেলে
এখনো সে হাঁটে না,
কোথায় রাখবে মা'য়ের কষ্ট
মন ভেঙে তার হয় যে নষ্ট
সময় তাহার কাটে না।
অন্য শিশুর মুখের ভাষায়
নয়ন জলে বুকটা ভাসায়
সইবে কেমন করে?
কোলের সোনা মনি যাদু
কয় না আব্বা আম্মু দাদু
ব্যথার বিষ্টি ঝরে।
বাবার হৃদয় করছে খাঁ খাঁ
তার যে বুকে পাথর রাখা
তবুও জল ঝরে যায়,
বাচ্চা, মা'য়ের মুখের পানে
ক্লান্ত চোখে গভীর ধ্যানে
মহান আল্লা'র ভরসায়।
মহান মালিক আল্লাহ তুমি
তোমার চরণ হাজার চুমি
পা'য়ে তুমি শক্তি দাও,
বাবা মা'য়ের জীবন জুড়াও
সকল ব্যথার পাহাড় ভুলাও
মুখে মধুর ভাষা দাও।
রচনাকাল:
০৩।০৬।২০২০ ইং
______________________________________
©ছেলের মুখের কথা/20®Semul Hossain

Comments
Post a Comment