সনেট: নীতি কথার চচ্চড়ি || শিমুল হোসেন শূন্য || সাহিত্য নির্যাস
শুনেছি শুনছি বহু, নীতি কথা-মালা
না না এমনটা নয়, যে নীতি জানি নাদু'কর্ণে অনেকে শুনি কেউ তা মানি না
মানবো কোন সে সুখে? পেটে ভূক জ্বালা।
কত মাস গত হলো খাইনি মাছের ফালা
গোস্ত ভূনা, বিরিয়ানি, খবর রাখে না-
কেউ প্রতিবেশী হয়ে, ডাস্টবিনে খানা
নীতি চচ্চড়ি কেমন? ওহে সাধু শালা?
নীতি কথা বলি সবে মানা বেশ কষ্ট
বাস্তব বড় কঠিণ বলতে কী দ্বিধা!
মুখে বলা, পথ চলা, এক কথা নয়;
নীতি কথার চচ্চড়ি ক্ষুধা- করে নষ্ট?
পেট ভরে না নীতিতে, বুঝি সাদাসিদা
পেট ভরলে তবেই- হবে সূর্যদয়।
রচনাকাল:
১৪।০৫।২০২০ ইং
অন্ত্যমিল- কখখক:কখখক::গঘঙ:গঘঙ

Comments
Post a Comment