সনেট || প্রেমানল || শিমুল হোসেন শূন্য
ভালবেসে প্রেমানল জ্বলছে এ বুকে
প্রেয়সীর প্রেমমালা ছিঁড়েছে গোপনে
হারিয়েছি তার যত --সুস্মৃতি স্বপনে
নাজানি গো বেঁচে আছি কীভাবে কী সুখে!
প্রেমানলে পুড়ে ছাই, সুখ স্মৃতি মুখে
হৃদ মাঝে রক্তনদী --অসীম গহীনে
অামার মাঝেও অামি কখনো রহিনে
ভালোবেসে এ জীবন মরে ধুকে ধুকে।
মোহনায় ভেসে গেছি নীলজলে আঁখি
উদ্দীপ্ত আলোক রশ্মি আজকে বিকলে,
এ জীবন চাই নাই, নীড়হারা পাখি
সময়ের স্রোতধারা বয়েছে বিফলে।
ভালবাসা কী যাতনা! বুঝিনি তো আগে
প্রেমানলে বুক জ্বলে তীব্র অনুরাগে।
প্রেতার্কীয় সনেট:
কখখক:কখখক::গঘগঘ:ঙঙ
রচনাকাল:
২১।১১।২০১৯ ইং

Hmm
ReplyDeleteঅনেক ধন্যবাদ
Delete