সনেট: দু'হাজার বিশ || শিমুল হোসেন শূন্য || সাহিত্য নির্যাস
দুই শূন্য দুই শূন্যে- দু'হাজার বিশ আন্দোলিত বিশ্ববাসী, ভয়ঙ্কর দেশ সর্বাঙ্গে ছড়িয়ে আছে করোনার বিষ বিশ্বঅর্থনীতি ধ্বংস, বিলাসিতা শেষ। আম্ফানে সর্বস্ব লীন অহর্নিশ মরি পঙ্গপালে নষ্ট শস্য, খাদ্য ওরে নাই কুয়াশা কাটবে কবে বাঁচবে এ তরি দূর্বল মানব জাতি দিশা কোথা পাই? ক্ষমতা, অর্থদাপট, হারালো প্রযুক্তি মিথ্যে সৃষ্টি ব্যর্থ সবি অহংকারে গড়া নিজেদের কর্মফল নেই তাতে মুক্তি দু'হাজার বিশ হায় কি যে বিষে ভরা! বিপদ মাথায় চাপে এক এক করে কাটেনা বিশের বিষ শক্ত হাতে ধরে। রচনাকাল: ২৮।০৫।২০২০ ইং অন্ত্যমিল- কখকখ : গঘগঘ : ঙচঙচ : ছছ