ধূমপান: ধূমপানের ভয়াবহতা ও করনীয় - শিমুল হোসেন শূন্য
পর্ব-২
আমাদের বাংলাদেশে প্রচলিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ৪ ধারা অনুযায়ী প্রকাশ্যে ধূমপানের ফলে জরিমানা হিসেবে অনধিক তিন শত টাকা এবং পরবর্তী প্রতিবারের জন্য দ্বিগুন টাকা দিতে হবে। এছাড়া ১০ধারা অনুযায়ী সিগারেট, বিড়ি ইত্যাদি তামাকজাতীয় দ্রব্যের মোড়কে 'ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর' বা 'ধূমপান হৃদরোগের কারণ' লেখা বাধ্যতামূলক। তবে সত্যি বলতে প্যাকেটের গায়ে তা লেখা থাকলেও ধূমপায়ীর শাস্তি স্বরূপ জরিমানা আইনের প্রয়োগ নেই বললেই চলে। উক্ত আইনটি আরো কঠোর করে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। দেশে তামাক ও তামাকজাত দ্রব্য উৎপাদন বন্ধ ও বিদেশ হতে আমদানী নিষিদ্ধ করতে হবে। এর পাশাপাশি ধূমপান রোধে সব থেকে বড় অবদান রাখতে পারে সামাজিক সচেতনতা এবং ধূমপায়ী ব্যক্তির প্রবল ইচ্ছাশক্তি। ব্যক্তি, পরিবার, মহল্লা, ইউনিয়ন, জেলা থেকে শুরু করে ধূমপানের কুফল সম্পর্কে সচেতন হয়ে সমগ্র রাষ্ট্র থেকে ধূমপান রোধ করা সম্ভব। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান এবং সামাজিক গুরুত্বপূর্ণ স্থানে ধূমপান নিষেধসহ এই সমস্ত স্থাপনা এলাকার দোকানপাটে বিড়ি সিগারেট বা তামাকজাত দ্রব্য বিক্রিকেও সামাজিক ভাবে নিষিদ্ধ করতে হবে।
ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমেও ধূমপান বা তামাক ব্যবহার বন্ধ করা যায়। কেননা ইসলাম ধর্মে সমস্ত নেশা দ্রব্যই নিষিদ্ধ। পবিত্র কোরানে ইঙ্গিত রয়েছে "খাদ্য দ্রব্যের যেসব খাদ্য তোমাদের জন্য হালাল ক্ষতিকর নয় এবং উপাদেয় তা গ্রহন করো আর যেসব খাদ্যদ্রব্য হারাম ক্ষতিকর ও উপাদেয় নয় তা বর্জন করো"। ধূমপান ও তামাক গ্রহনে ২২টিরও বেশি ক্ষতিকর দিক রয়েছে তাই অবশ্যয় এটি বর্জনীয়। এছাড়া হাদিসে মিতব্যয়ী হতে এবং অপচয়কে নিরুৎসায়িত করা হয়েছে। ধূমপানে ব্যয়কৃত অর্থ অনর্থক অপব্যয় ছাড়া কিছুই নয়।
তাই পারিবারিকভাবে ধর্মীয় অনুশাসন মানায় অভ্যস্থ হলেও ধূমপান ছেড়ে দেয়া সম্ভব।
এছাড়াও পত্র-পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও নাটক সিনেমায় ধূমপানের কুফলসহ ধূমপান ও তামাক বিরোধী বিভিন্ন সচেতনামূলক উপদেশ প্রদান করে মানুষকে ধূমপানে নিরুৎসায়িত করলে ধূমপান বর্জনে সহায়ক হবে। সর্বোপরি সুস্থ পরিবেশ ও সুস্থ জীবন যাপনের জন্য এবং অধূমপায়ী নারী শিশুদের রক্ষা করতে আমাদের অবশ্যয় ধূমপান ছাড়তে হবে এবং অন্যকে ধূমপান বন্ধে উৎসায়িত হতে হবে। অন্যথ্যায় জাতি ধ্বংসের দ্বারে পৌছাতে বেশি সময়ের প্রয়োজন হবে না। আর নয় ধূমপান বন্ধ করো বিষপান।
Comments
Post a Comment