কবি পরিচিতিঃ যশোরের কবি - শিমুল হোসেন শূন্য



            শিমুল হোসেন শূন্য ১৯৯৪ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে জন্মগ্রহন করেন। পিতা মোঃ সিরাজুল ইসলাম ও মাতা লাইলা বেগমের চার সন্তানের মধ্যে তিনি একমাত্র বড় পুত্র। তার ছোট তিনটি বোন। পিতার পৈত্রিক নিবাস কুষ্টিয়া জেলায়।
                   
             
 
তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন "মধ্যবাগডাঙ্গা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে"। অষ্টম শ্রেণী পাশ ২০০৬ সালে "বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়" থেকে। এবং ২০০৯ সালে "ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়" থেকে এস এস সি পাশ করেন। ২০১১সালে " নিউ মডেল কলেজ যশোর" থেকে উচ্চ মাধ্যমিক পাশ এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২০১৫ সালে সমাজকর্ম বিষয়ে অনার্স শেষ করেন।

তিনি অষ্টম শ্রেণীতে অধ্যায়ন কালেই প্রথম ২০০৬ সালে অল্প বয়সেই হাতে কলম তুলে নেন। তারপর থেকেই লিখে চলেছেন প্রতিনিয়ত। প্রেম দ্রোহ সহ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সামাজিক অনাচার ও অসংগতির বিরুদ্ধে প্রতিবাদী বাস্তব প্রতিচ্ছবি ফুটে ওঠে তার প্রতিটি লেখায়। ২০১৮ এর বইমেলায় প্রথম একক কাব্যগ্রন্থ "অনির্বাণ" প্রকাশিত হয়। এছাড়া ২০১৭ সালে তার তিনটি যৌথ কাব্যগ্রন্থ স্বপ্নদ্বীপ-২, চন্দ্রদ্বীপ এবং "৭১ এর রক্তস্নাত বাংলা" প্রকাশ পায়। তিনি বিভিন্ন ম্যাগাজিন ও সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক পত্রিকায়ও নিয়মিত লিখে থাকেন। তিনি বাংলা সাহিত্যের সমৃদ্ধির লক্ষে অনেকগুলো অনলাইন সাহিত্য সংগঠন এবং সমাজসেবামূলক প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। আমার বিশ্বাস তার লেখা পাঠকের মন জয় করছে এবং ভবিষ্যতেও ব্যাপকভাবে পাঠক সমাজে আলোড়ন সৃষ্টি করবে ইনশাল্লাহ। এই তরুন ও প্রতিভাবান কবির সাহিত্যজগতে সাফল্য কামনা করছি।

Comments

Post a Comment

Popular posts from this blog

কবিতা: চায়ের দোকানের রাজনীতি || শিমুল হোসেন শূন্য || সাহিত্য নির্যাস

কবিতা: সমকালীন নিলামি সুন্দরী || শিমুল হোসেন শূন্য || সাহিত্য নির্যাস

সনেট: স্বাধীনতা || শিমুল হোসেন শূন্য || সাহিত্য নির্যাস