Posts

Showing posts from November, 2019

বঙ্গের প্রখর বাগ্মী ও সাহিত্যিক কর্মবীর মুন্সী মেহেরুল্লাহ - শিমুল হোসেন শূন্য

Image
          তার এমন সব অগ্নিঝরা লেখা আর বাগ্মিতায় ইংরেজ পাদ্রিরা পিছু হটতে বাধ্য হয়েছিলো। মুন্সী মেহেরুল্লাহর প্রথম লেখা বই "খ্রীষ্ঠ ধর্মের অসারতা"(১৮৮৭) ও "রদ্দে খ্রীষ্ঠান" বইদুটি  সবচেয়ে বেশি কার্যকর যা ইংরেজ খ্রীষ্ঠান পাদ্রিদের বিরুদ্ধে যুদ্ধের ভূমিকা রেখেছিলো। মুন্সী মেহেরুল্লাহ ধর্মান্তরিত বেভারেন্ড জন জমির উদ্দীনকেও পুনরায় ইসলামের ছায়াতলে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। এসময় জমির উদ্দীন তার লেখা "মেহের চরিত" প্রবন্ধে মেহেরুল্লাহর ইসলাম প্রচার এবং পাদ্রিদের অপপ্রচার হতে যেভাবে মুসলমানদের আলোর পথে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন তার ভূয়সী প্রশংসা করেন। মুন্সী মেহেরুল্লাহকে বলা হয় মুসলমানদের রামমোহন। কেননা রাজা রামমোহন রায় উনিশ শতকের প্রথমে হিন্দু সম্প্রদায়কে জাগিয়ে তুলে বিভিন্ন কুসংস্কার দূর করে সমাজ সংস্কারে অবদান রেখেছিলেন। তেমনি উনিশ শতকের শেষের দিকে মুন্সী মেহেরুল্লাহ বিভ্রান্ত দিশেহারা কুসংস্কারাচ্ছন্ন মুসলমানদেরকে মুক্ত করতে সক্ষম হয়েছিলেন। মুন্সী মেহেরুল্লাহর লিখিত " হিন্দুধর্ম রহস্য ও দেবলীলা, বিধবা গঞ্জনা, বিষাদ ভান্ডার, মেহেরুল এসলাম, মুসলমান ও...

বঙ্গের প্রখর বাগ্মী ও সাহিত্যিক কর্মবীর মুন্সী মেহেরুল্লাহ - শিমুল হোসেন শূন্য

Image
            বঙ্গের প্রখর বাগ্মী ও সাহিত্যিক কর্মবীর মুন্সী মেহেরুল্লাহ             - শিমুল হোসেন শূন্য আধ্যাত্মিক জ্ঞানের সাধক, বঙ্গের বিখ্যাত সুবক্তা, সমাজ সংস্কারক, বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান লেখক এবং ইসলাম ধর্ম প্রচারক মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ। তিনি তার সমাজ সংস্কার ও বহুবিধ জনকল্যাণকর কর্মের মাধ্যমে সমাজে কর্মবীর মুন্সী মেহেরুল্লাহ হিসেবে পরিচিতি পান। মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ ১৮৬১ সালের ২৬ ডিসেম্বর অবিভক্ত যশোর জেলার ঝিনাইদহ মহুকুমার কালিগঞ্জ থানাধীন ঘোপ গ্রামে নানার বাড়িতে জন্ম নেন। তার পৈতৃক নিবাস যশোর সদর উপজেলার চুড়ামনকাটির ছাতিয়ানতলায়। তার পিতার নাম মুন্সী মোহাম্মদ  ওয়ারেস উদ্দীন। মাত্র সাত বছর বয়সে পিতার অকাল মৃত্যু এবং দারিদ্রতার কারনে প্রাতিষ্ঠানিক শিক্ষার তেমন সুযোগ হয়নি তার। তিনি পেশায় সামান্য একজন দর্জি ছিলেন। তবে জ্ঞান অর্ন্বেষণে তার প্রবল ইচ্ছা শক্তি ছিলো। মুন্সী মেহেরুল্লাহ শুধু মাত্র প্রাথমিক শিক্ষা গ্রহনের পর গভীর জ্ঞানতৃষ্ণা মেটানোর অভিপ্রায়ে নিজগৃহ ত্যাগ করেন। এ সময় তিনি মোসহাব উদ্দীন ...